সারাদেশ

শাহরাস্তিতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এইচ এ বাবলু:
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. কাউছার হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দেবীপুর এলাকার খন্দকার বাড়ির সামনে কালিয়াপাড়া-হোসেনপুর সড়কে সন্দেহভাজন হিসেবে কাউছার হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কাউছার হোসেন কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড় ভবানীপুর (আলী আহম্মদ হাজী বাড়ি) এলাকার মৃত আব্দুর রবের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪৫ এবং জিআর নম্বর ১৯০ (তারিখ: ২৯ জুন ২০২৬)।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,