সারাদেশ

কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ সিলেটে, পরিবারের কাছে হস্তান্তর

কাতারে সড়ক দুঘর্টনায় নিহত ৫ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে। লাশ গ্রহণ করেন জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা।

মঙ্গলবার সকালে বিমানযোগে সরকারি খরচে ওই লাশ দোহা থেকে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সরকারকে ধন্যবাদ জানিয়ে জনপ্রতিনিধিরা বলেছেন, নিহত প্রবাসীদের পরিবার এখন নি:স্ব হয়ে গেছে। তাদের সহযোগিতায় সরকারকেই এগিয়ে আসতে হবে।

ঘটনার পর থেকে ৫ শ্রমিকের মরদেহ সরকারিভাবে বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি শুরু করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে ৫ প্রবাসীর লাশ সকালে ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। লাশ গ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা।

উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেক্স কর্মকর্তা মো. তাজউদ্দিন।

এ সময় ৫ পরিবারকে লাশ দাফনের খরচ বাবদ সরকার থেকে ৩৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

লাশ গ্রহণকালে আবেগ-আপ্লুত ছিলেন স্বজনরা। তারা জানালেন, শুধু ৫ জন প্রবাসীর নয়, ৫টি স্বপ্নেরও মৃত্যু হয়েছে।

গত ২১ এপ্রিল কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুঘর্টনায় মারা যান কানাইঘাটের গাছবাড়ি এলাকার আব্দুল কাদির, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ, জসিম উদ্দিন ও জিবাল আহমদ।

মৃত্যুর খবর সিলেটে পৌঁছার পর থেকে তাদের পরিবারে মাতম চলছে। উপার্জনকারী একমাত্র ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে ৫টি পরিবার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,