সারাদেশ

জমিজমা বিরোধের জেরে আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ বিরুদ্ধে । সোমবার ২৯ জুন দুপুরে শহরের ইটেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জলিল ওরফে দুলাল শেখ (৫৭) সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম হাজরাপুর গ্রামের নুর আহমেদ শেখের ছেলে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে আদালত থেকে মোটরসাইকেল করে শহরের দিকে যাচ্ছিলেন আব্দুল জলিল ওরফে দুলাল ডাক্তার। পথে ইটেরপুল এলাকায় পৌঁছালে হাজরাপুর গ্রামের আওয়ামীলীগ নেতা ইদ্রিস মোল্লার হুকুমে হানিফ মোল্লার ছেলে সম্রাট মোল্লা তার মোটরসাইকেলের গতিরোধ করেন।
অভিযোগ রয়েছে, এ সময় সম্রাট মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি দিয়ে আব্দুল জলিলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত আব্দুল জলিলকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
স্বজনদের দাবি, পশ্চিম হাজরাপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস মোল্লা ও তার ভাতিজা সম্রাট মোল্লার সঙ্গে আব্দুল জলিলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
আহত আব্দুল জলিল ওরফে দুলাল ডাক্তার বলেন, “ আমি প্রবাসে থাকি, আমি রেমিট্যান্স যোদ্ধা। জমি নিয়ে বিরোধের কারণেই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। দুটি মোটরসাইকেলে করে আসা ৫ থেকে ৬ জন সম্রাট মোল্লার নেতৃত্বে আমাকে মারধর করে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ নেতা ইদ্রিস মোল্লার নির্দেশেই এ হামলা হয়েছে। আমি এ হামলার কঠিন বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইদ্রিস মোল্লা বলেন, “আমি গত দুই দিন ধরে ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। আব্দুল জলিলকে কারা মারধর করেছে, তা আমার জানা নেই। তিনি আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।” তবে সম্রাট মোল্লার সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “আমেরিকা প্রবাসীর ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,