সারাদেশ

কালীগঞ্জে এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে কালীগঞ্জের জামালপুর কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব এ. কে. এম. ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
এছাড়া জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু,সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান এবং জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ দেওয়ানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ।
এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কলেজের অধ্যক্ষ মো. সামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান করেন ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,