সারাদেশ

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে চাইনিজ কুড়াল ও রামদাসহ দুটি দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। সোমবার দুপুরে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।
গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরমান আলী (৩১) ও মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরমান আলীর বাড়ি থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আরমান আলী ও আইজুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে এবং এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,