সারাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট জেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে। বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে পুলিশের একটি দল রাকিবুলের বাড়িতে অভিযান রাকিবুল ইসলামকে গ্রেফতার করে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা)-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, গ্রেফতার রাকিবুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,