সারাদেশ

নওগাঁয় চার দিন ধরে বন্ধ বাস চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
বাস ও সিএনজি চালকদের বিরোধকে কেন্দ্র করে নওগাঁয় টানা চার দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। জেলার অভ্যন্তরীণ রুটসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, টার্মিনালজুড়ে সারি সারি বাস পার্কিং করে রাখা হয়েছে। কোনো রুটের বাসই স্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে না। ফলে দূর-দূরান্তের যাত্রীরা গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন বিকল্প যানবাহনে।
বাস শ্রমিকরা জানান, গত সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে বাস ও সিএনজি চালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়। এর পর মঙ্গলবার সকাল হতে বাস স্বাভাবিক হওয়ার কথা থাকলেও মঙ্গলবার সকাল ১০টার দিকে বদলগাছী এলাকায় আবারও বাস চলাচলে সিএনজি চালকরা বাধা দেন বলে অভিযোগ করেন বাস শ্রমিকরা।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বাস চালু হলেও সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, প্রশাসনের সঙ্গে সমঝোতার পরও সড়কে বাস চলাচলে বাধা দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়।
এদিকে টানা চার দিন বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে শহরে আসা এবং শহর থেকে অন্য উপজেলায় যাতায়াতকারী মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, সিএনজি ও অন্যান্য ছোট যানবাহনে চলাচল করতে হচ্ছে।
বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা কয়েকজন যাত্রী বলেন, কয়েক দিন ধরে বাস বন্ধ থাকায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে কোথাও যেতে হলে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বাস ও সিএনজি শ্রমিকদের বিরোধের দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এদিকে সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও উভয় পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ যাত্রীরা দ্রুত আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,