কালারমারছড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, এতে জমির মালিকরা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন,
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর নলবিলা মৌজায় আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। ঘটনাটি ঘটেছে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে।
এতে নিরাপত্তাহীনতায় ভোগছে জমির মালিক মৃত হাসমত আলীর পুত্র মৃত নুর আহমেদ, সোনাবান ও জীবিত আকবর আহমেদ গংদের পরিবার। তারা খুব অসহায় জীবন যাপন করছেন বলে সুত্রে প্রকাশ। প্রকৃত জমির মালিকরা প্রশাসনের সহযোগিতার মাধ্যমে নিজের জমিন ফেরত চেয়েছেন।
জানাগেছে, জমির মূল মালিকের অজ্ঞাতে একদল প্রভাবশালী ভূমিদস্যু ও জালিয়াত চক্র কৌশলে জমি বিক্রির দলিল সৃজন করে দখল নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
পরে গত কয়েক বছর আগে এনামুল হক বাদি হয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিবাদী আব্দুল খালেক (পিতা: মৃত আজরফ মিয়া) ও ৩নং বিবাদী মোঃ হোছন (পিতা: আব্দুল খালেক) গংদের বিরুদ্ধে ফৌজদারী কার্য্যবিধি দন্ড আইনে আদালতে ১৪৪ ধারা মোতাবেক নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন। আবেদনের ফলে আদালত আমলে নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা আদেশ দেন।
যার পিটিশন নম্বর ১৭/২০২১। মামলার শুনানি শেষে মাননীয় কক্সবাজার বিচারক হাকিম আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নালিশী জমির ওপর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রেখে এবং জমিতে কোন স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা প্রদান করেন।
পরে আদালত থেকে বিবাদীদের বিরুদ্বে নোটিশ আসার পর মহেশখালী থানা পুলিশ সশরীরে গিয়ে উক্ত জমিতে কাজ না করতে বিবাদী আব্দুল খালেক (পিতা: মৃত আজরফ মিয়া) ও ৩নং বিবাদী মোঃ হোছন (পিতা: আব্দুল খালেককে) নিষেধ করেন। পরে তা অমান্য করে বর্তমানে সন্ত্রাসীদের জড়ো করে এই জমি দখলে নিয়ে নিজেদের স্থাপনা নির্মান করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ নির্মাণের কাজে বাধা দিলে সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যাতে কেউ প্রতিবাদ করার সাহস না পায়। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মূল মালিকরা বলেন—
“আমরা ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী চক্রটি সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে—যা বিচার বিভাগের প্রতি অবমাননা ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা।”
তাঁরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অবিলম্বে কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনা নির্মাণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন।
মুল জমির মালিকদের অভিযোগ, উক্ত জমির একটি অংশে সড়ক নির্মাণের কারণে সরকারের পক্ষ থেকে বারো লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ প্রদান করা হয়েছিল। কিন্তু মূল মালিকদের অজ্ঞাতে ওই জালিয়াত চক্রটি প্রতারণার মাধ্যমে সেই ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তবে এই ধরণের জালিয়াতি, আদালত অবমাননা ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য ভবিষ্যতে মহেশখালী অঞ্চলে আরও ভয়াবহ আকার ধারণ করবে।
উল্লেখ্য, মৌজা – উত্তর নরবিলা, উপজেলা – মহেশখালী , জেলা – কক্সবাজার। আর.এস খতিয়ান নং- ১৮, এম.আর খতিয়ান নং- ৯২, আর. এস ১৩৮৭ দাগের তুলনামূলক বি. এস খতিয়ান নং – ২২৫, বি. এস ১৫৫০ দাগের সাকুল্যে ০.১১ একর বাড়ী জমি।





