সারাদেশ

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, কৃষি সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় মতবিনিময় সভায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রামপ্রসাদ মিস্ত্রী।

এফজেএস এর অর্থায়নে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় এ সভায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।  সভায় বক্তারা প্রকৃত দরিদ্র, দলিত,আদিবাসী ও প্রতিবন্ধী পরিবারের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তাব করেন।  এছাড়া ২০২৬ সালে সরকারের চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দরিদ্র দলিত নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকারি কৃষি প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ ও উন্নত জাতের বীজ বিতরণে দরিদ্র দলিত পরিবারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর পরিচালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাবরক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার,পরিতোষ দাস,বর্ষা রানী দাস,নিলিমা রানী মুন্ডা প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,