সারাদেশ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ও সরকারি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,