সারাদেশ

স্ত্রীর সাথে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা 

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আনোয়ার হোসেন (৫৫) ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে ৩টার দিকে উপজেলার রাইল্লা গ্রামে নিজ বসত বাড়ীর দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঘরে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
আনোয়ার হোসেন মৃত নিয়াজ উদ্দিনের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের মা সেতারা বেগম(৭৫) দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের রোগী ও হার্ট অ্যাটাকের এর রোগী। তার চিকিৎসার টাকা সহ পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রী ফরিদা (৪০) এর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাতে সবার অলক্ষ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
আনোয়ার হোসেন কৃষিকাজ করত। মেহেদী (২৫) ও রুমা (১৮) নামের পুত্র ও কন্যা সন্তান রয়েছে। পুত্র সৌদী প্রবাসী, কন্যা মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে পড়াশোনা করছে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে অফিসার পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,