মহেশপুরে আগুনে পুড়ে ছাই ৪পরিবারের ৭বসতঘর,খোলা আকাশের নিচে বসবাস
মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে রাতে ভয়াবহ আগুনে ৪টি পরিবারের ৭টি ঘর একেবারেই ভস্মিভুত হয়েছে। আগুনের হাত থেকে গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
প্রতিবেশীরা জানান, সোমবার তারাবি নামাজের সময় উপজেলার নওদাগ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। যার কারনেই গোয়ালের গরু ও ঘরের আসবাবপত্র কোন কিছুই আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি।
নওদাগ্রামের বাড়ীর মালিক শরিফ মিয়া ,ইবাদত মন্ডল,মঙ্গল মন্ডল,মিয়া খাতুন ও আশিক মন্ডলের পুড়ে যাওয়া বাড়ী রাতেই দেখতে যান মহেশপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসমিন মনিরা । তিনি ক্ষতি গ্রস্থ পরিবারকে সান্তনার পাশা পাশি তাদেরকে আর্থিক সহযোগিতার আস্বাস দেন।
মঙ্গলবার বিকালে মহেশপুর পৌরসভা চত্বরে আগুনে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের সদস্যরা যাতে বসবাস করতে পারে তার জন্য ৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেনপৌর প্রশাসক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা , মহেশপুর পৌরসভার নির্বাহি প্রকোশলী সোহেল রানা ,হিসাব রক্ষক আতিয়ার রহমান , ৩নং ওয়ার্ডের যাচাই কারী মাসুদ রানা প্রমুখ।





