সারাদেশ

চট্টগ্রামে পুলিশ বক্সে ‘ জয় বাংলা ‘ শ্লোগান লেখায় আটক ২

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর)
গতকাল মঙ্গলবার, ২৫ মার্চ দিবাগত রাত ১টার সময় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ শ্লোগান  লেখার কারণে দু’জনকে গ্রেপ্তার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।

পুলিশ জানিয়েছে, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখেছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,