সারাদেশ

কালাইয়ে শহীদ রিতার পরিবারের পাশে উপজেলা প্রশাসনে,ঈদ উপহার পেয়ে খুশি পরিবার 

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত শহীদ রিতা আক্তারের পরিবারকে কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পুনুট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার বাবা আশরাফ আলী ও তার মা’র হাতে এ উপহার পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম ইসলাম। রিতা আক্তার  রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,