ফেনীতে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনী পৌরসভার ১১নং ওয়ার্ডে প্রায় ৩ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ।বৃহস্পতিবার শহরের একটি মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারী,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন,পাচঁগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান,ফেনী পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী,ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল হোসেন,ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ প্রমূখ।ফেনী জেলা স্বেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ জানান,বিএনপি জনকল্যাণে রাজনীতি করে।তাই বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি গরীব অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দিয়েছি।আমার ওয়ার্ড বাসীর কল্যাণে সবসময় কাজ করতে চায়।তাই বিগত ভয়াবহ বন্যায় দুর্যোগ কবলিত মানুষের পাশে ছিলাম,বর্তমানেও আছি আগামীতে থাকবো ইনশাআল্লাহ।শেষে উপস্থিত অতিথিরা গরীব ও অসহায় লোকজনের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।





