সারাদেশ

সরিষাবাড়ীতে চার সন্তানের জননীর রহস‍্যজনক মৃত্যু 

রুমান শাহরিয়ার, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে চার সন্তানের জননী আকতারা বেগম(৪২) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এঘটনায় জিঙ্গাসাবাদের জন‍্য স্বামী শান্ত মিয়াসহ  চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(২৮শে মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামে গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায় চার কন্যা সন্তানের জননী আকতারা বেগম(৪২) এর। এসময় মরদেহটি ছোট একটি চিকন গাছের সাথে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে দুই পা মাটিতে স্পর্শ করে থাকায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সফর আলী মন্ডলের মেয়ে আকতারা বেগমের সাথে একই ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে শান্ত মিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তারা চারটি কন্যা সন্তানের জন্ম দেন। চার সন্তানের তিন সন্তানই বিবাহিত।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আকতারা বেগম গত বৃহস্পতিবার শশুর বাড়ী থেকে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেলে বাড়ি ফিরে আসেন।
পরদিন শুক্রবার সকালে চকপাড়ায় নিহতের বাবার বাড়ির পিছনে আকতারা বেগম এর ঝুলন্ত মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শান্ত সহ চারজনকে আটক করেছে পুলিশ।
এসময় তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করা যাবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,