সারাদেশ

এবার ফেনীর ছাগলনাইয়ায় শ্মশান থেকে মাটি লুট করে নিল মাটিখেকোরা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়াশ শ্মশান থেকে মাটি লুটের খবর আমলে নিয়েছে ফেনী জেলা প্রশাসন।ফেনীতে এবার শ্মশান থেকে মাটি লুট করে নিয়েছে মাটি খেকোরা শিরোনামে প্রকাশিত সংবাদটি জেলা প্রশাসনের দৃষ্টি গোচরীভূত হয়।তারই পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল আজ সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শন করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার,ছাগলনাইয়া সহকারী কমিশনার(ভূমি) ছাগলনাইয়া উপজেলা প্রসাশনের কর্মকর্তারা পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।সরেজমিনে পরিদর্শন থেকে জানা যায়,শ্মশানটি ছাগলনাইয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের হিছাছড়ায় অবস্থিত।২৪ শতক বি‌শিষ্ট শ্মশানটি দীর্ঘ‌দিন ধরে সনাতন ধর্মাবলম্বীরা ব্যবহার করে আসছে এবং তা দখলের পায়তারা করে ইতা‌লি ফেরত স্থানীয় জনৈক মোক্তার।গতকাল রাতের আঁধারে মোক্তার শ্মশানের মা‌টি কর্তনপূর্বক বি‌ক্রি ক‌রে।শ্মশান ব্যবহারকারীদের বাসস্থান কিছুটা দূরে হওয়ায় বিষয়টি তারা বিলম্বে জানতে পারেন।বর্ণিত বিষয়ে গৃহিত ব‌্যবস্থা:
১. সার্ভেয়ার দিয়ে শ্মশানেরর সীমানা নির্ধার‌ণের জন‌্য করার জন‌্য এসি ল‌্যান্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
২. বি‌ধি মোতাবেক নিয়‌মিত মামলা করার জন‌্য ‌পরামর্শ প্রদান করা হয়েছে।
৩. ক্ষ‌তিগ্রস্ত শ্মশান ভূ‌মিকে পূর্বের অবস্থায় ফি‌রি‌য়ে আনার জন‌্য পৌরসভার এডি‌পি খাত হ‌তে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া,পুনরায় অপরাধ সংঘ‌টিত হলে তাৎক্ষ‌ণিকভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং ফেনী জেলা প্রশাসন ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসনেরর সর্বাত্মক সহযো‌গিতার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,