Uncategorized

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের নির্দেশনায় সাত শহীদ মাজার সড়কে বৃক্ষরোপণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের সাত শহীদ মাজার সড়কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় লেংগুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে লেংগুরা বাজার থেকে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সাত শহীদ মাজার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এছাড়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, লেংগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল হক, যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলন, সদস্য সচিব নবীন হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। পর্যায়ক্রমে সড়কের পাশে আরও গাছের চারা রোপণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হবে।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨