সারাদেশ

কাজিপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা, আহত ২

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাউখোলা গ্রামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৬ এপ্রিল রাত আনুমানিক ৯টার সময় বাউখোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে মিঠু আহমেদ, আব্দুস সালামের ছেলে মুন্না, সজীব মাহমুদ, লিমনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সংঘবদ্ধ হয়ে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শরিফুল ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায়।
অভিযোগে জানা গেছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে শরিফুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে শরিফুল ইসলাম ও তার ভাবি মোছাঃ হাজেরা খাতুন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ভাইয়ের বাউখোলা বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। অভিযুক্ত মিঠু আহমেদ তার মায়ের চিকিৎসার জন্য ফোন করে ওই দোকানদারকে বাড়িতে গিয়ে ওষুধ পৌঁছে দিতে বলেন। তবে তিনি এতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে কাজীপুর থানার ওসি এনায়েতুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি, ভুক্তভোগী পরিবার যদি এসে মামলা করে তাহলে তদন্ত শেষে আমরা আইনোন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,