সারাদেশ

কুমিল্লায় সংঘবদ্ধ অপরাধচক্রের দৌরাত্ম্য থামছেই না, নিরাপত্তাহীনতায় সাংবাদিক শুভ্র

নিজস্ব প্রতিবেদক:-কুমিল্লায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের ধারাবাহিক নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। একাধিক মামলা ও জিডি থাকা সত্ত্বেও তাদের অপরাধ কার্যক্রম থামছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র।

ভুক্তভোগীর দাবি, প্রায় এক যুগ ধরে সক্রিয় এই চক্রটি বিভিন্ন ছদ্মবেশে অপরাধ সংঘটিত করে আসছে। তাদের সদস্যরা নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলে দুইজন করে ঘুরে বেড়ায়, মুখে মাস্ক ও হেলমেট পরে সংঘবদ্ধভাবে ছিনতাই, হামলা ও মব সৃষ্টির মতো কর্মকাণ্ড চালায়। এমনকি কিছু নারী সদস্যকেও ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া একাধিক জি আর ও সি আর মামলা বর্তমানে তদন্তাধীন। এর মধ্যে একটি মামলার এফআইআর নম্বর ৪১ (জি আর ৮৫০, তারিখ: ১৪ নভেম্বর ২০২৪) এবং অপর একটি দস্যুতা মামলার এফআইআর নম্বর ৫১ (জি আর ৮১২, তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) উল্লেখযোগ্য।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, ২০১৭ সালের ৩ মে থেকে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার অভিযোগ, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে বারবার বাধার সম্মুখীন হয়েছেন। তাকে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, প্রকাশ্যে হামলা এবং অস্ত্র প্রদর্শনের মতো ঘটনার শিকার হতে হয়েছে। এক ঘটনায় হেলমেটধারী দুর্বৃত্তরা তার পথরোধ করে মারধর করে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামির পরও অপরাধচক্রের অন্যান্য সদস্যরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং হুমকি দিচ্ছে। এছাড়া এই চক্রটি কখনও প্রশাসনের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধও করে আসছে বলে অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে নিরাপত্তা চেয়ে অনলাইন জিডি (নম্বর-১৮৮৮, তারিখ: ২৮ মার্চ ২০২৬) দায়ের করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে রিসিভড ডকেট নম্বর-৪২৮৭ এবং পুলিশ সুপার কার্যালয়ে স্মারক নম্বর-২০৬০/এম হিসেবে অভিযোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী ও “মানবাধিকার খবর”-এর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, “একজন সাংবাদিক আইনের আশ্রয় নেওয়ার পরও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

অন্যদিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আসামিদের অনেকেই স্থান পরিবর্তন করায় গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি স্থানীয় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। ভুক্তভোগীর দাবি, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হলে নাগরিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,