সারাদেশ

কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে তরুণ পর্যটকের মৃত্যু

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল ইসলাম (১৭) নামে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা এবং ঢাকায় একটি হোটেলে বয়ের কাজ করতেন।

 

রোববার (২৯ জুন) সকাল ৯টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

 

স্থানীয় সূত্র জানায়, নিহত শাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটা ভ্রমণে আসেন এবং স্কাইভিউ আবাসিক হোটেলের ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। সেদিন সন্ধ্যায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাতে হোটেলে ফেরেন। রাতে হাবিবের অজান্তে অতিরিক্ত মদ্যপান করেন শাজিদুল।

 

রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কুয়াকাটা হাসপাতালে এবং পরে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তারা হাসপাতালে না গিয়ে আবার হোটেলেই ফিরে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ১১টার দিকে পুনরায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কুয়াকাটা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজ হোসেন বলেন, “তরুণটি অতিরিক্ত মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তাকে মৃত ঘোষণা করা হয়।”

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,