সারাদেশ

গণভোটের জনরায় বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা।

গণভোটের জনরায় বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদে কুমিল্লা মহানগরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জনরায় বাস্তবায়নে বিলম্বের জন্য সরকারের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ বলেন, “গণভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশা ও অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছে। সেই জনরায় বাস্তবায়নে বিলম্ব করা জনগণের অধিকার খর্ব করার শামিল। একটি দায়িত্বশীল সরকারের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে জনগণের রায় প্রতিফলন নিশ্চিত করা।”
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের মতামতই সর্বোচ্চ। জনরায় বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে।”
অনুষ্ঠানের সঞ্চালক নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, “জনগণের স্পষ্ট ম্যান্ডেট উপেক্ষা করে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয়। অবিলম্বে জনরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।”
বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা সতর্ক করে বলেন, জনগণের বৃহৎ অংশের মতামত উপেক্ষিত হলে সামনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,