চিরিরবন্দরে শিশু ধর্ষনের চেষ্টায় বৃদ্ধ আটক।
এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে শিশু (৫) ধর্ষনের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
থানা ও এজাহার সুত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের উত্তর নওখৈড় এলাকার বৃদ্ধ সহির উদ্দিন (৭০) বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে ফুঁসলিয়ে প্রতিবেশি নাতনীকে ধর্ষনের চেষ্টা করে। এরপর ওই শিশুটি বাড়িতে এসে তার দাদা ও দাদিকে জানালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ওই শিশুর দাদি বাদি হয়ে রাতে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করলে পুলিশের এসআই আব্দুল ওহাবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধর্ষন চেষ্টাকারী ওই বৃদ্ধকে আটক করে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন ওই শিশুটির পিতামাতা গার্মেন্টেসে চাকুরী করায় দাদি বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষনের চেষ্টাকারি বৃদ্ধকে আটক করে। ওই শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃত বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে।





