শিক্ষাঙ্গন

ছাতকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ অক্টোবর) উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা এবং আল-জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

তিনি বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধ বাড়াতে হবে। নতুন প্রজন্মকে অনলাইন আসক্তি ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল। তিনি বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ সময় বক্তব্য দেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান ও ইসলাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার নাজিম মাওলানা ফখরুল ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাওলানা আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, ফটোসাংবাদিক মো. আমীর আলী, স্থানীয় বিশিষ্ট মুরব্বি হাজী কফিল উদ্দিন, আনছার উদ্দিন, হাজী শুকুর উদ্দিন, আব্দুন নূর, আব্দুল মোক্তাদির, আব্দুল কাদির, ফজলুর রহমান, হাজী বদরুল আলম, খাজিল মিয়া, ইউপি সদস্য ময়না মিয়া, ছালিক মিয়া ও সিরাজ মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা শাহজামাল, মাওলানা এখলাছুর রহমান ও মাওলানা আব্দুল অদুদ, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সতীর্থ দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সিদ্দিকুর রহমান কামরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাদ্রাসার ৫৩০ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা এবং ৬০০ জন ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর