সারাদেশ

তালায় মসজিদের জমি নিয়ে বিরোধ,৫ দিন আজান ও নামাজ বন্ধ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার তালা উপজেলার ফয়লা চাঁদকাটী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ফয়লা চাঁদকাটী বাইতুন নূর জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে টানা ৫ দিন ধরে আজান ও নামাজ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭৩ বছরের পুরোনো এই মসজিদের ভেতরের অল্প কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ উঠেছে, নাজমুল হুদা উক্ত জমির দাতা হিসেবে পরিচিত হলেও বর্তমানে তিনি সেই জমি মসজিদের জন্য দিতে আপত্তি জানাচ্ছেন।
তবে এ বিষয়ে নাজমুল হুদা জানান,জমি আমি দিবো, তবে কিছু ব্যক্তিগত ক্ষোভের কারণে আপাতত দিচ্ছি না।
এদিকে জমি সংক্রান্ত বিরোধ চরম আকার ধারণ করলে স্থানীয় মুসল্লী ও মসজিদ কর্তৃপক্ষ মিলে ধর্মীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে টানা ৫ দিন ধরে মসজিদে আজান ও নামাজ বন্ধ রয়েছে।
মসজিদের ইমাম রেজাউল ইসলাম (হুজুর) জানান, বিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এবং সমাধান না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আবারও মসজিদে নিয়মিত নামাজ ও আজান চালু করা সম্ভব হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,