রাজনীতি সারাদেশ

ধানের শীষের জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে….পাটকেলঘাটায় সাবেক এমপি হাবিব

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা পাটকেলঘাটার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার জনপ্রিয়তার কারণেই বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছে। এখনও আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। তালা ও কলারোয়ার মানুষ আমাকে বেছে নিয়েছে, তার প্রমাণ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণই দেবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্ন আয়ের পরিবারে নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা প্রদান করা হবে।
জনসভায় সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,