সারাদেশ

নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে যাওয়া পরিবার পেল সরকারি সহায়তা 

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের কালীতলা কাঠপট্টি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ সবকিছু পুড়ে গেছে। শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন প্রয়াত বিনয় বসাকের দুই ছেলে বাবলু বসাক ও বলাই বসাক।

এতে তাদের প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরের দিন সোমবার (২৩ মার্চ) দুপুর ৩ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার ইবনুল আবেদিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,