নওগাঁয় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পারভেজ (২৮) নামে এক যুবক আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার এর নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলাকালে আজ রবিবার দিনগত রাত সারে ৮ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জানতে পারে যে, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় জৈনক ব্যাক্তির পরিত্যাক্ত বাসার সামনে বিক্রির জন্য ইয়াবা ট্যাবলেট নিয়ে একজন ব্যাক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি’র চৌকস একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে পারভেজ এর দেহ তল্লাসীকালে তার পকেটে থাকা সিগারেট এর একটি প্যাকেট এর ভেতর থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ পারভেজ কে আটক করেন। আটককৃত পারভেজ হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার পার নওগাঁ মন্ডলপাড়া’র মামুন এর ছেলে। সংবাদ সংগ্রহকালে এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পক্রিয়া চলছে।





