সারাদেশ

পটুয়াখালী সরকারি কলেজে বিএনসিসি সেনা ও নৌ শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী সরকারি কলেজের বিএনসিসি সেনা ও নৌ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) কলেজের প্রফেসর লাউঞ্জে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও বিএনসিসি নৌ শাখার বিটিএফও প্রফেসর এম নুরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি সেনা শাখার পিইউও মোঃ শামীম হোসেন খান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি নৌ শাখার পিইউও মোঃ শাকির হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি নৌ শাখার পিইউও মোঃ জিএম জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও ক্যাডেটরা।

 

 

দীর্ঘদিন পর আয়োজিত এ মাহফিলে বিএনসিসি সেনা ও নৌ শাখার সাবেক ও বর্তমান সিইউও এবং ক্যাডেটরা অংশ নেন।

বিএনসিসি সেনা শাখার পিইউও মোঃ শামীম হোসেন খান বলেন, “অনেক দিন পর সাবেক ও বর্তমান ক্যাডেটরা একত্রিত হয়ে সুন্দর একটি দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়েছে। আমরা চাই, এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকুক।”

বিএনসিসি নৌ শাখার পিইউও মোঃ শাকির হোসেন বলেন, “দীর্ঘ ছয় বছর পর এমন আয়োজন ক্যাডেটদের মধ্যে প্রাণসঞ্চার করেছে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,