সারাদেশ

পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

শিক্ষা গ্রহণে উৎসাহ বৃদ্ধি ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে পাইকগাছা উপজেলায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,