সারাদেশ

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার রাড়ুলী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আনসার আলী গাজীর ছেলে রহমত গাজী (৪০) এবং মৃত আমির আলী মোড়লের ছেলে মোঃ জাহিদ মোড়ল (৪৬)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে সেনাবাহিনী ও পাইকগাছা থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। অভিযানের সময় আটককৃতদের হেফাজত থেকে ৩৩০ গ্রাম গাঁজা এবং নগদ ১৩ হাজার ৭৬ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর— ১৩।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,