অর্থনীতি লাইফস্টাইল

পাথরঘাটায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একটি কমিউনিটি ভিত্তিক সংগঠন। উপজেলার পদ্মা গ্রামে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (দিনব্যাপী) পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের কমিউনিটি ভিত্তিক সংগঠন সিসিআরসি (CCRC)–এর নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তীব্র শীতে কষ্টে থাকা দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে সিসিআরসি’র সভাপতি আব্দুর রহিম বলেন, “শীতজনিত কষ্ট লাঘব করাই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সীমিত সম্পদের মধ্যেও মানবিক দায়বদ্ধতা থেকে আমরা নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত হালদার। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সিসিআরসি’র সাধারণ সম্পাদক ফিরোজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় শীতার্তরা এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের