Uncategorized

ফরিদগঞ্জ প্রেসক্লাব নির্বাচন : মোস্তফা কামাল সভাপতি, সাধারণ সম্পাদক জাহিদ

মোঃ সোহেল রানা :
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন -২০২৬ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আবু হেনা মোস্তফা কামাল সভাপতি ও মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার প্রেসক্লাব মিলনায়তনে সাধারন সভা শেষে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

​সকাল থেকে শুরু হওয়া সাধারন সভা পরবর্তী নির্বাচন কার্যক্রমের সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মামুনুর রশীদ পাঠান। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় ভোটগ্রহণের পূর্ব সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিকরা। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো: মানিক পাঠান, আবু হেনা মোস্তফা কামাল,নুরুন্নবী নোমান, প্রভাষক মহিউদ্দীন, প্রবীর চক্রবর্তী, নাসির হোসেন পাঠান, সোহাগ হোসেন, আব্দুর সোবহান লিটন, মশিউর রহমান, আক্তার হোসেন, শাকিল মুশফিক, ডা. সোহরাব, আনিছুর রহমান সুজন, জাকির হোসেন সৈকত, জাহিদুল ইসলাম ভূঁইয়া, গাজী মমিন, এফ এ মানিক, মেহেদী হাছান, ফাহাদ, ফখরুল ইসলাম এবং শাখাওয়াত হোসেন মিটু।

​নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে আয়োজিত আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা সেটু কুমার বড়ুয়া এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া  বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। ফরিদগঞ্জ প্রেসক্লাবের এই গণতান্ত্রিক চর্চা সত্যিই অনুকরণীয়। আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ফরিদগঞ্জের উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা। এই মহান পেশার মান সমুন্নত রাখতে এবং ক্লাবের উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করি।

​অতিথিদের বক্তব্যের পর বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ভোটারদের মাঝে ব্যালট পেপার বিতরণ করেন। নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন  সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। এরপর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সভাপতি হিসেবে আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। নতুন এ কমিটির ওপর সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ পেশাগত চর্চা ও প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨