Uncategorized সারাদেশ

যশোর-২ আসনে এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা রিপন মাহমুদ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদের কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা রিপন মাহমুদ ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, দেশের প্রচলিত রাজনীতির বাইরে তার দল সেবা ও সমস্যা সমাধানের নতুন ধারা প্রবর্তন করতে চায়। রিপন মাহমুদ বলেন, “আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়তে কাজ করছি যেখানে দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি প্রকল্পে স্বচ্ছতা থাকবে। নির্বাচিত হলে আমি জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করার পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়ন ও নীতি নির্ধারণে জোরালো ভূমিকা রাখব।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,