সারাদেশ

শতবর্ষী ধোপাদহ ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম
জামালপুর

সারা দেশের মতো জামালপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত এই দিনটি উপলক্ষে সকাল থেকেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিভিন্ন ঈদগাহ ও মসজিদ।

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী ধোপাদহ ঈদগাহ মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত ঈদের জামাতে আশপাশের প্রায় ৮টি সমাজের ধর্মপ্রাণ মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন।

ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠটির অন্যতম আকর্ষণ মাঠজুড়ে ছায়া বিস্তার করে থাকা দৃষ্টিনন্দন প্রাচীন বটবৃক্ষ। স্থানীয়দের মতে, কয়েকশত বছরের পুরোনো এই বটগাছটি এলাকার ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর ঈদের জামাতকে ঘিরে এ মাঠে সৃষ্টি হয় মিলনমেলার পরিবেশ।

ঈদের জামাতে অংশ নিয়ে ঈদগাহ মাঠ কমিটির সদস্য শফিকুল ইসলাম বলেন,
“এই শত বছরের পুরোনো ঈদগাহ মাঠে আমি, আমার বাবা-দাদা সবাই ঈদের নামাজ আদায় করে আসছি। এখানকার পরিবেশ ও ঐতিহ্য আমাদের আবেগের জায়গা।”

আরেজ মুসল্লি বলেন,
“এই মাঠটি আমাদের শৈশব ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ছোটবেলায় বাবার হাত ধরে এখানে নামাজ পড়তে আসতাম, এখন নিজের সন্তানকে সঙ্গে নিয়ে আসি। বটগাছটি মাঠের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।”

ঢাকা থেকে ঈদ করতে গ্রামে আসা এক তরুণ বলেন,
“প্রতিবছর পরিবারের সঙ্গে এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করি। খোলা মাঠে একসঙ্গে এত মানুষের সঙ্গে নামাজ পড়তে অন্যরকম ভালো লাগে।”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন,
“ছোটবেলা থেকেই এখানে ঈদের জামাতে অংশ নিচ্ছি। এখন কর্মসূত্রে ঢাকায় থাকলেও ঈদে বাড়িতে এসে এখানেই নামাজ আদায় করি।”

ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,