সারাদেশ

সাতক্ষীরা কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল
হোসেনের কন্যা জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল (২)।
মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার
দিকে বাড়ির উঠানে খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু পানিতে পড়ে যায়। দুপুর ১২ টার দিকে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই শিশুর মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,