রাজনীতি সারাদেশ

সাতক্ষীরায় ইতিহাস গড়ে চার আসনে জামায়াতের জয়

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। দীর্ঘ সময় পর জেলার সবকটি আসনে একযোগে বিজয়ের মাধ্যমে দলটি রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রভিত্তিক গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চার আসনেই জামায়াত প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ১৬৮টি কেন্দ্রের ফলাফলে (পোস্টাল ভোটসহ) মোট ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট।
২৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)
এই আসনে বড় ব্যবধানে জয় পান সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট।
বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি জেলার সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড গড়েন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় জামায়াত ও এক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। জামায়াতের মুহা. রবিউল বাসার ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।
স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট।
৩৮ হাজার ৯৩৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রবিউল বাসার।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক)
এই আসনে জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ৯৬টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।
২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন গাজী নজরুল ইসলাম।
জেলার চারটি আসনে একযোগে এই ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সংগঠনের সক্রিয়তা, কেন্দ্রভিত্তিক সমন্বয় এবং ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,