কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে দুইদিন ব্যাপী শাকসবজি চাষ ও গৃহপালিত পশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোণা ) প্রতিনিধি
কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-কোরে- ২ প্রকল্পের আয়োজনে ৩০-৩১ মার্চ দুদিন ব্যাপী বালুচড়া মিশন হল রুমে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী ২০ জন নারী কৃষক। প্রশিক্ষণের উদ্দেশ্য : প্রশিক্ষণে নির্বাচিত সদস্যদের বসতবাড়ীতে জৈব পদ্ধতিতে শাক- সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালন সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে।বীজ উদপাদন এবং স্থানীয় সংরক্ষণ করার কৌশল সম্পর্কে জানতে পারবে।বসতবাড়িতে শাক- সবজি চাষ ও গৃহপালিত প্রানী পালনের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরন এবং জৈব পন্য বাজার জাতকরণের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি পাবে।৩০মার্চ জৈব সার ও বালাই নাশক তৈরির কৌশল, সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন মি. সৌহার্দ্য দারিং উদ্ভিদজ সংরক্ষণ কর্মকর্তা কলমাকান্দা, নেত্রকোনা।
বসতবাড়িতে জৈব পদ্ধতিতে সবজি চাষের গুরুত্ব গ্রামিন আদিবাসী জনগোষ্ঠীর পারিবারিক পুষ্টি চাহিদা ও আয় বৃদ্ধিতে সবজি চাষ ও গৃহপালিত প্রানী গুরুত্ব নিয়ে আলোচনা করেন মি.বাঁধন চিরান কো-অর্ডিনেটর আলোক কোর -২ প্রকল্প।
বসতবাড়ির আঙ্গিনায় সবজি উদপাদনের কৌশল, বীজতলা তৈরী নিয়ে আলোচনা করেন মিস এনা নকরেক কৃষি অফিসার আলোক কোরে- ২ প্রকল্প।
মৌসুমভেদে শাক সবজি শ্রেনী বিভাগ ও মাটি ভিত্তিক এর চাষাবাদ পদ্ধতি নিয়ে সেশন পরিচালনা করেন মো: রুহুলআমিন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কলমাকান্দা।
গৃহপালিত প্রাণী ( হাস মুরগী,ছাগল) সঠিক জাত নির্বাচন, খাদ্য ও বাসস্থান ব্যবস্থাপনা, রোগ পরিচিতি, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে সেশন পরিচালনা করেন ডা. কনিকা সরকার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা
এসময় আরো উপস্থিত ছিলেন ফা: প্লিনসন মানখিন পালপুরোহিত বালুচড়া ধর্মপল্লী,ফা: তপন মাইকেল ম্রং সহকারী পাল পুরোহিত বালুচড়া মিশন র্মিসেস,সূচনা রুরাম মাঠ কর্মকর্তা আলোক কোরে- ২ প্রকল্প। এবং মিসেস কেট্রিন রেমা সহকারী শিক্ষক বালুচড়া উচ্চ বিদ্যালয়।




