রাজনীতি সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল

ফারিয়াজ ফাহিম
জামালপুর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদের পরিচালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, এডভোকেট ছামিউল হক, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান এবং এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তারা দাবি করেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে গণভোটের রায় কার্যকর করা অপরিহার্য।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ১১ দলীয় ঐক্যজোটের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,