চাঁদপুরের ৪ আসনে বিএনপি ১ টিতে স্বতন্ত্র বিজয়ী
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাঁচটি আসনের ৭১১টি ভোটকেন্দ্রের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার ফলাফল ঘোষণা করেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১১টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৬ কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।



