Uncategorized

সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাংচুর, স্বর্ণলংকার চুরি

প্রতিনিধি
সরিষাবাড়ি (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে পৌর এলাকার শ্রী শ্রী শ্বশান কালিমাতা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল(বৃহস্পতিবার) দিবাগত গভীর রাতে পৌর এলাকার কামরাবাদ কেন্দ্রীয় মহা শ্মাশান কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এ সময় দুর্বৃত্তরা মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর করে দানবাক্স ও প্রতিমার স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায় বলে জানান মন্দির কমিটির কর্তৃপক্ষ।

মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার ও পুলিশ
সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। আরাধনা শেষে সবাই বাড়ি চলে যায়। এরপর শুক্রবার ভোরে পূজা দিতে গেলে মন্দিরের গেট খোলা দেখতে পায়। এসময় মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় কালি মুর্তি, মহাদেব, ডাকুনি, ঝুকুনি, শীতলা, শেয়াল পন্ডিত ও মহাকাল ভৈরব প্রতিমাগুলো দুর্বৃত্তরা ভাংচুর করে দানবাক্স ও প্রতিমার স্বর্ণলংকার নিয়ে যায়।

পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দিলে থানার ওসি, জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মন্দির কমিটির কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া গণমাধ্যমকর্মীকে বলেন,মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨