সারাদেশ

কর্ণফুলীতে রাতের আঁধারে শ্মশানের গেট কেটে নেওয়ার অভিযোগ

কর্ণফুলী প্রতিনিধি :

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় রাতের আঁধারে পারিবারিক শ্মশানের গেট কেটে নেওয়ার অভিযোগ উঠেছে

গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের হরিহর ডাক্তার বাড়ির পারিবারিক শশ্মানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আশুতোষ নাথ (৩৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে শুক্রবার রাতে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতের আঁধারে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারীরা প্রায় ১৫-২০ পরিবারের পারিবারিক শশ্মানের প্রধান লোহার গেটটি কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে। তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,