Uncategorized

কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে ‘লাউদাতো সি সপ্তাহ ২০২৬’ উদযাপন: আশাকে কর্মে রূপান্তরের আহ্বান

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

“আশাকে বাস্তব কর্মে রূপান্তর করা” এই মূলসুরকে সামনে রেখে কারিতাস আলোক কোর-২ প্রকল্পের আয়োজনে বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় হলরুমে ‘লাউদাতো সি সপ্তাহ ২০২৬’ পালিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুয়াকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বালুচড়া ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান মি. নিশিকান্ত জাম্বিল, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মি. মুকুট স্নাল এবং বালুচড়া মিশনের জেনারেল সেক্রেটারি ও সিবিএএনসি কমিটি আলোক কোর-২ প্রকল্পের উপদেষ্টা মি. বিনয় রংদী। এছাড়া আলোক কোর-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস সূচনা রুরাম অনুষ্ঠানে অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষক দলের সদস্য, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বক্তারা পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨