Uncategorized

মাদকসেবীদের ধরতে লিখিত অভিযোগের প্রয়োজন নেই…ওসি হেলাল উদ্দিন

 মোঃ সোহেল রানা :
ফরিদগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, মাদক সেবনকারীকে ধরতে কোনো লিখিত অভিযোগের দরকার নেই। অভিযোগ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা বিবো। যিনি তথ্য দিবেন তার বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে
শনিবার (১১ এপ্রিল ) আদর্শ একাডেমী কর্তৃক আয়োজিত মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।
তিনি তার বক্তব্যে বলেন, মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তোলে, পড়াশোনার সঙ্গে খেলাধুলার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়, যা ভবিষ্যৎ জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে তোলে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে।
অধ্যক্ষ হারুনুর রশীদের উদ্ভোদনী বক্তব্য ও মাও. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুস, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মন্জিল হোসেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উৎসাহ এবং অতিথিদের অনুপ্রেরণামূলক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨