ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নিষেধাজ্ঞা প্রত্যাহার, কারাবন্দী নেতাদের মুক্তি, পুলিশ হত্যার বিচারের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৫ই মে) আয়োজিত কর্মসূচিতে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা, পৌরসভা ও ফরিদগঞ্জ কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। হঠাৎ করেই তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মিজির নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে তাদের মিছিলকে কেন্দ্র জনমনে এক ধরনের চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।




