ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা
শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সহসভাপতি ছফির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোরবানি আমাদেরকে আত্মত্যাগ আর আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার শিক্ষা দিয়ে থাকে।তারা বলেন, ত্যাগ ও সহমর্মিতার মহান শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিয়ে একটি বৈষম্যহীন, নিরাপদ এবং ন্যায়ভিত্তিক ও সমতার বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
তারা পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। “ঈদ মোবারক”।



