সারাদেশ

পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা

এম জালাল উদ্দীন:

খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় পাইকগাছা পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লির অংশগ্রহণে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানি।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈদগাহ ময়দানে নামাজ ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও পাইকগাছা পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়াও পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মুসল্লিরা পশু কুরবানিতে অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,