সারাদেশ

বর্ণিল আয়োজনে হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয়ে ১৯৬৬ থেকে ২০২৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.

বর্ণিল আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে ফিরে গেলেন প্রাক্তন শিক্ষার্থীরা ‘বন্ধু, কী খবর বল?’ দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এভাবে কুশল বিনিময় শুরু হয়। চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয়জীবনের মজার স্মৃতির কথায়।

নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ। ঈদুল ফিতরের ১ দিন পর ২৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী। এতে ১৯৬৬ থেকে ২০২৬ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে অভ্যর্থনা এরপর সকাল ৮.৩০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। পরে আনন্দ র‌্যালি শেষ করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের ফাঁকে ফাঁকে আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় ও স্মৃতিচারণা অনুষ্ঠানে বিভিন্ন বছরের শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন যেসব শিক্ষক আলোকিত করেছেন হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয় ইস্কুলকে।

প্রসঙ্গত, দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের বড় হাসিমপুর গ্রামে হাসিমপুর মোল্লা পাড়া উচ্চ বিদ্যালয়টির যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,