সারাদেশ

নাগরপুরে চোর ধরতে গিয়ে চোরের ছুরির আঘাতে ১ জনের মৃত্যু 

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে, চোরের ছুরির আঘাতে ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর সারে ৪টায় উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এলাকায় চোর ধরতে গিয়ে বারাপুষা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মজনু (৫০) নিহত হয়েছে।
এলাকাবাসী জানায়, আজ ভোর সাড়ে ৪টার সময় গয়হাটা পূর্বপাড়া গ্রামের মুন্নাফের ছেলে ছামিনুর বারাপুষা এলাকায় চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়ার এক পর্যায়ে পালাতে গিয়ে মজনুর হাতে ধড়া পড়ে। মজনুর হাত থেকে পালাতে, সাথে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মজনুকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও সকল আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,