আহত বিএনপি নেতার ভাইকে দেখতে পঙ্গু হাসপাতালে সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ
মোঃ সোহেল রানা :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন পাটওয়ারীর সেজো ভাই ইউসুফ পাটওয়ারীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
শনিবার ১৪ নভেম্বর তিনি রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ পাটওয়ারীকে দেখতে যান। এ সময় তিনি আহত ইউসুফ পাটওয়ারীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তার সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সাহস জোগান।
উল্লেখ্য, সম্প্রতি চতুরা সরকারি হাসপাতালের সামনে এক ভয়াবহ মোটরসাইকেলের দুর্ঘটনায় ইউসুফ পাটওয়ারী গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের সাথে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলেই আহত ইউসুফ পাটওয়ারীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।




